সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন উড

অনলাইন ডেস্ক :

ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। কাঁধের ইনজুরির কারণে লিডস টেস্টে খেলতে পারবেন না এই ডান-হাতি পেসার। তবে তাকে দলের সাথেই রাখা হবে। ইংল্যান্ডের মেডিক্যাল টিমের নির্দেশনা অনুযায়ী তিনি পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন ফিল্ডিং করার সময় কাঁধের ইনজুরিতে পড়েন উড। এই মৌসুমে ইংল্যান্ডের পঞ্চম পেসার তিনি ইনজুরিতে পড়লেন। এর আগে জোফরা আর্চার, ক্রিস ওকস, ওলি স্টোন ও স্টুয়ার্ট ব্রড ইনজুরির তালিকায় নাম তোলেন। উডের ইনজুরিতে কপাল খুলেছে সাকিব মাহমুদের। লিডসে অভিষেক হতে পারে তার। সাকিবের সাথে ইংল্যান্ড দলে আছেন পেসার জেমস অ্যান্ডারসন, ওলি রবিনসন ও স্যাম কারান। পাঁচ টেস্টের সিরিজে দুই ম্যাচ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। প্রথম টেস্ট ড্র হয়। দ্বিতীয় ম্যাচ ১৫১ রানে জিতে টিম ইন্ডিয়া। আগামী ২৫ আগস্ট সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত-ইংল্যান্ড।