সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দিল্লির ফ্যান-ফলোয়ার বাড়ানোর বিজ্ঞাপনে মুস্তাফিজ

অনলাইন ডেস্ক :

চলতি আইপিএলে অংশ নেওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে এখন পর্যন্ত কেবল মুস্তাফিজুর রহমানই দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে পেরেছেন। লিটন দাস এখনো কলকাতা নাইট রাইডার্স একাদশে সুযোগ পাননি। আর সাকিব আল হাসান তো আইপিএলে খেলছেনই না। দিল্লি দল এবং মুস্তাফিজ―উভয়ের পারফরম্যান্স করুণ হলেও বিজ্ঞাপনী কাজ ভালোই চলছে। দিল্লি ক্যাপিটলাসের সোশ্যাল অ্যাকাউন্ট ফলো করার অনুরোধ জানিয়ে মুস্তাফিজ একটি ভিডিও বার্তা দিয়েছেন। দিল্লির ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা সেই বার্তায় মুস্তাফিজকে বলতে শোনা যায়, ‘আমাদের যত সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে―ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক; আপনারা সবাই ফলো করবেন।’ ব্যস, এটকুই বলছেন বাংলাদেশের তারকা পেসার। অনেকেই মনে করছেন, বাংলাদেশি ফ্যান-ফলোয়ার জোটাতেই মুস্তাফিজকে দিয়ে বিজ্ঞাপন করিয়েছে দিল্লি। এবারের আসরে দিল্লির পারফরম্যান্স খুবই করুণ। টানা পাঁচ ম্যাচ হেরে কোনো পয়েন্ট নেই তাদের নামের পাশে। মুস্তাফিজ তার সুযোগ পাওয়া প্রথম ম্যাচে মোটামুটি ভালো বোলিং করলেও পরের ম্যাচে বেদম মার খেয়েছেন। তবে শুধু দিল্লিই নয়, কলকাতা নাইট রাইডার্সও সোশ্যাল অ্যাকাউন্টের ফ্যান-ফলোয়ার বাড়াতে লিটন দাসকে নিয়ে নিয়মিত পোস্ট দিচ্ছে। যদিও লিটনকে কবে নাইট একাদশে দেখা যাবে, তার কোনো নিশ্চয়তা নেই।