সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

আবারও শাস্তির মুখে কোহলি

অনলাইন ডেস্ক :

খেলার মাঠে বিরাট কোহলির আচরণ নিয়ে প্রশ্ন বহুদিনের। তাকে ঘিরে বহু সমালোচনাও আছে। চলতি আইপিএলের ষোড়শ আসরে এই কারণেই শাস্তি পেতে হলো কোহলিকে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে তিনি যে আগ্রাসী আচরণ করেছেন, সেটা পছন্দ হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। তাই জরিমানা করা হয়েছে কোহলিকে। খেলা চলাকালীন কোহলি ঠিক কী অপরাধ করেছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি বিসিসিআই। তবে বোর্ড সূত্রে খবর, চেন্নাইয়ের ব্যাটার শিবম দুবে আউট হওয়ার পরে একটু বেশি আগ্রাসী ভঙ্গিতে উল্লাস করেন কোহলি। শিবম ভালো খেলছিলেন। তার উইকেট তুলে নেওয়া খুব জরুরি হয়ে পড়েছিল। তাই শিবম আউট হতেই নিজেকে আটকে রাখতে পারেননি কোহলি। আগ্রাসী উদযাপন শুরু করেন। যে কারণে তাকে শাস্তি পেতে হয়েছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শেষ পর্যন্ত ৮ রানে হেরে যায় ব্যাঙ্গালোর। এরপর বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছে, ‘আইপিএলের নিয়ম ভাঙায় ব্যাঙ্গালোরেরর ব্যাটার কোহলির ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইপিএলের নিয়মের ২.২ ধারায় দোষী প্রমাণিত হয়েছেন কোহলি। এটি লেভেল ১ অপরাধ। তাই এ ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এর বিরুদ্ধে ক্রিকেটারের কিছু বলার সুযোগ নেই।’