সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এক মাসেই বরখাস্ত টটেনহ্যামের কোচ

অনলাইন ডেস্ক :

টটেনহ্যাম হটস্পারের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে পুরো এক মাসও টিকলেন না ক্রিস্তিয়ান স্তেল্লেনি। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৬-১ গোলে বিধ্বস্ত হওয়ার পরদিন পর তাকে সরিয়ে দিল প্রিমিয়ার লিগের ক্লাবটি। এক বিবৃতিতে সোমবার স্তেল্লেনিকে সরিয়ে দেওয়ার কথা জানায় টটেনহ্যাম।

সহকারী কোচ রায়ান ম্যাসন এখন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। আন্তোনিও কন্তের সঙ্গে চুক্তি বাতিলের পর গত ২৭ মার্চ দায়িত্ব পান স্তেল্লেনি। রোববার নিউক্যাসলের মাঠে হারে টটেনহ্যামের সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশায় বড় ধাক্কা লাগে। ৩২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লিগে পঞ্চম স্থানে আছে তারা। চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে পিছিয়ে ৫ পয়েন্টে, একটি ম্যাচ কম খেলেছে এরিক টেন হাগের দল।