সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দর্শকের রুচি নিয়ে যা বললেন পূজা

অনলাইন ডেস্ক :

বেশ কিছুদিন ধরে ইস্যুর টেবিলে রুচির রাজত্ব। তারকাদের অনেকেই এ নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন। এবার সেই দলে নাম লেখালেন চিত্রনায়িকা পূজা চেরি। তবে ওই ইস্যু ধরে কথা বলেননি পূজা। নিজের সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে রুচির পরিবর্তনের পক্ষে কথা বলেছেন এ অভিনেত্রী। এবার ঈদে মুক্তি পেয়েছে পূজা অভিনীত ‘জ্বীন’ সিনেমাটি। গতানুগতিক গল্পের বাইরে অনেক কিছু উঠে এসেছে ভৌতিক আবহে তৈরি এ ছবিতে।

এ প্রসঙ্গে তুলতে সংবাদমাধ্যমকে পূজা বলেন, ‘নিজেদের রুচির পরিবর্তন করতে হবে। এখন মানুষের রুচির পরিবর্তন হয়েছে। তারা একঘেয়েমি কিছু পছন্দ করে না। আমরাও যদি গতানুগতিক সিনেমা দিয়েই চলি তাহলে আমাদের চেঞ্জ আসবে না।’ তিনি আরও বলেন, ‘এই যে দর্শকের রুচি। এই রুচি বদলের জন্য আমাদেরও ভূমিকা রাখতে হবে।

নিজেদেরই রুচির পরিবর্তনটা করতে হবে। শুধু অ্যাকশন মার মার কাট কাট সিনেমা নয়। একটু অন্য ঘরানার সিনেমা দর্শকদের উপহার দিতে চাই।’ প্রসঙ্গত, ‘জ্বীন’ ছবিতে পূজা সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার অভিনেতা সজল নূর। আরও রয়েছেন জিয়াউল রোশান, জান্নাতুন নূর মুন। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী।