সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

হারের পর মেজাজ হারালেন রোনালদো

অনলাইন ডেস্ক :

ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন না রোনালদো। সেইসঙ্গে জন্ম দিচ্ছেন একের পর এক বিতর্কের। কিছুদিন আগেই অশ্লীল অঙ্গভঙ্গি করে বিপাকে পড়েন রোনালদো। সৌদি আরব থেকে তাকে বের করে দেওয়া দাবি ওঠে। এদিকে ফের ব্যর্থ হলেন সিআরসেভেন। সেইসঙ্গে হারতে হলো আল নাসরকে।

সৌদি আরবে কিংস কাপের সেমিফাইনালে আল ওয়েহদার কাছে ১-০ গোলে হেরে গেছে আল নাসর। এই হারে কিংস কাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেলো আল নাসর। ম্যাচের প্রথমার্ধ শেষে মাঠ থেকে বের হওয়ার সময় রোনালদোকে দেখা যায় সাপোর্ট স্টাফদের সামনে গিয়ে হাতের ভঙ্গিতে কিছু বোঝাতে। তিনি যে বিরক্ত তা বুঝিয়ে দেন।

এইদিকে কিংস কাপের সেমিফাইনালে হেরে যাওয়ায় শঙ্কা জাগছে চলতি মৌসুমে রোনালদোর শিরোপাহীন থাকার। সৌদি প্রো লিগে পয়েন্ট টেবিলের দবিতীয়স্থানে আছে আল নাসর। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট তাদের। ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।