সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল

অনলাইন ডেস্ক :

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে মঙ্গলবার (২৫ এপ্রিল) দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে সকালে দেশ ছাড়ে বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এই সফরের জন্য ইতোমধ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই সিনিয়র খেলোয়াড় সালমা খাতুন এবং রুমানা আহমেদকে বাদ দেওয়া হয়ে। দল থেকে বাদ পড়ায় টিম ম্যানেজমেন্টের কটাক্ষ করেন রুমানা। এতে ঈদের ছুটিতে ক্রিকেট মহলে আলোচনার সৃষ্টি করে। এ বছরের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয়েছে এই দুই সিনিয়র ক্রিকেটারকে।

এমনটাই জানান নারীদের নির্বাচক মঞ্জুরুল ইসলাম। বাদ পড়া নিয়ে সালমা চুপ থাকলেও বিশ্রামের কথা বলে বাদ দেওয়া হয়েছে বলে জানান রুমানা। এই প্রথম দুই তারকাকে ছাড়া ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের ছাড়া একটি ম্যাচ খেলেছে দলটি। সালমা ও রুমানা ছাড়া দল থেকে বাদ পড়েছেন তরুণ পেসার মারুফা আক্তার এবং ওপেনার শারমিন আক্তার। দলে নতুন মুখ সুলতানা খাতুন।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারী, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া, সুলতানা খাতুন।