সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

দিনাজপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দিনাজপুর-ফুলবাড়ী সড়কের চুনিয়াপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত এলুয়াড়ী ইউনিয়নের ভূমি অফিসের তহশিলদার বাবুল হোসেন (৫৫) দিনাজপুর শহরের রামনগর এলাকার মৃত ডা. আসিম উদ্দিনের ছেলে এবং তার ভাগিনা একই অফিসের কম্পিউটার অপারেটর সোহান (৩৫) একই এলাকার মাসুমের ছেলে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসান মোহাম্মদ রুবেল জানান, বুধবার সকাল ৯ টার দিকে একই মোটরসাইকেলে চড়ে মামা-ভাগিনা ফুলবাড়ী উপজেলার কর্মস্থল এলুয়াড়ী ইউনিয়নে ভূমি অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে জেলা সদরের চুনিয়াপাড়া এলাকায় বিপরীতমুখী একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ এতে ঘটনাস্হলে নিহত হয়েছেন তারা।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় লাশ উদ্ধারসহ বাসটি হেফাজতে নিয়েছে পুলিশ।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাকিল আহমেদসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।

—-ইউএনবি