সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ফাইল ছবি

ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।

নিহত মো. আল-আমিন (২৫) মো. খলিল মিয়ার ছেলে। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উফুলকি গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আল-আমিন তার দুই বন্ধুর সঙ্গে একই মোটরসাইকেলে ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগর হাসারা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকেন।

পথচারী সুমি আহমেদ তাদেরকে দেখতে পান। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর আল-আমিনকে মৃত ঘোষণা করেন।

বাকি দুই বন্ধুর একজন জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন এবং অন্যজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

—ইউএনবি