সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

দুই ইংলিশ ক্লাব নেইমারকে পেতে মরিয়া

অনলাইন ডেস্ক :

ইনজুরি আর নেইমার যেন সমার্থক শব্দ। ক্যারিয়ারের বড় একটি সময় ইনজুরির কারণে কাটাতে হয়েছে মাঠের বাইরে তাকে। অ্যাঙ্কলের ইনজুরিতে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ইনজুরিতে পড়ার আগে নেইমারের ক্লাব পিএসজির পক্ষ থেকে জোর গুঞ্জন শোনা যায় তাকে ছেড়ে দেওয়ার।

নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জন মাঝে শোনা না গেলেও আবারো সেই গুঞ্জন ডানা মেলেছে। ইউরোপীয় মিডিয়ার খবর পিএসজির এই তারকার ওপর নজর পড়েছে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।

নেইমারকে পেতে পিএসজিকে একটি প্রস্তাবও দিয়েছে ম্যানইউ। অন্যদিকে শুরু থেকেই নেইমারকে দলে ভেড়াতে আগ্রহের কথা জানিয়েছিল চেলসি। নেইমারকে আগে থেকেই পছন্দের তালিকায় রেখেছিলেন চেলসির মালিক টড বোয়েলি। গত ফেব্রুয়ারিতে পিএসজির মালিক নাসির আল খেলাইফির সঙ্গে যোগাযোগ করে ক্লাবটি। সূত্র: গোল ডটকম