সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ক্ষমা চাইলেন রিয়াল কোচ

অনলাইন ডেস্ক :

আর্জেন্টিনার স্ট্রাইকার ভালেন্টিন ক্যাস্তেলানোসের অসাধারণ নৈপুণ্যে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করেছে জিরোনা। গতরাতে লা লিগায় রিয়ালের বিপক্ষে একাই চার গোল করেন ক্যাস্তেলানোস। তার এমন অতিমানবীয় পারফরম্যান্সে জিরোনার কাছে ৪-২ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। এমন হারের পর রিয়াল সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে হতাশ আনচেলত্তি বলেন, ‘আপনারা ক্ষুব্ধ। আমরা ক্ষমাপ্রার্থী। আমাদেরও কষ্ট হচ্ছে। এই হার মেনে নেওয়া কঠিন।

সবশেষ সাত ম্যাচের ছয়টিতে গোল হজম করিনি আমরা। আজকে আমাদের জালে চারটি গোল হয়েছে। এটি হাতাশার।’ এই হারে শিরোপা জয়ের দৌঁড়ে আরও অনেকখানি পিছিয়ে পড়লো রিয়াল। ৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রিয়াল। অন্যদিকে ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা।