সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শৈশবে ফিরে গেলেন নায়ক সাইমন

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক। সারা বছর সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। তবে ঈদ এলেই নাড়ির টানে ফিরে যান নিজ বাড়ি কিশোরগঞ্জে যান। সাইমন সেখানে তিনি বাবা-মা ও তার বন্ধুদের সঙ্গে ঈদ উদযাপন করেন। ঈদের সেই ঘোরাঘুরির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেন সাইমন।

এবারের ঈদেও বাড়িতে গিয়ে তিনি অনেক আনন্দ করেছেন। সে ছবি তিনি তার ফেসবুকেও পোস্ট করেছেন। এর মধ্য থেকে একটি ছবি বেশ ভারইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, বিয়ারিং দিয়ে তৈরি শিশু-কিশোরদের খেলা করা গাড়িতে তিনি চড়ছেন। এ ছবি পোস্ট করে সাইমন সাদিক লেখেন বিয়ারিং চালিত গাড়ি! আহারে শৈশব, তুমি ফিরে আসো’। এ ছবিতে সাইমনের অনেক ভক্ত-অনুরাগী মন্তব্য করছেন। এর মধ্যে অভিনেত্রী মনিরা মিঠু মন্তব্য করেন আহারে ভাই, শৈশব কৈশোর খুঁজতে নেই। বুক হাহাকার করে ওঠেরে সাইমন সাদিক। কিশোরগঞ্জের ছেলে সাইমন সাদিক।

শৈশব-কৈশোর পুরোটাই কেটেছে সেখানে। নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘জি¦ হুজুর’ চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর একই নির্মাতার ‘পোড়া মন’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ধীরে ধীরে এ নায়ক হয়ে ওঠেন নির্মাতাদের আস্থার প্রতীক। বর্তমানে সাইমনের হাফ ডজনেরও বেশি সিনেমা মুক্তি অপেক্ষায় আছে। অভিনয়ের পাশাপাশি পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র অভিনয় শিল্পী সমিতি সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সাইমন সাদিক।