সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

চার ম্যাচ পর জয় পেলো কোলকাতা

অনলাইন ডেস্ক :

টানা চার ম্যাচ হারের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয়ের দেখা পেয়েছে কোলকাতা নাইট রাইডার্স(কেকেআর)। গত বুধবার রাতে নিজেদের অষ্টম ম্যাচে কোলকাতা ২১ রানে হারিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। এ ম্যাচেও কোলকাতার হয়ে খেলার সুযোগ পাননি বাংলাদেশী লিটন দাস। ব্যাঙ্গালুরুর মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ২০০ রানের বড় সংগ্রহ পায় কোলকাতা।

দলের পক্ষে ২৯ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। এছাড়া অধিনায়ক নিতিশ রানা ৩টি চার ও ৪টি ছক্কায় ২১ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। শেষ দিকে রিঙ্কু সিং ১০ বলে ১৮ এবং নামিবিয়ার ডেভিড ওয়াইস ৩ বলে ১২ রান করেন। এবারের আসরের চতুর্থবার ইনিংসে ২শর বেশি রান করলো কোলকাতা। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ২০ ওভারে ৮ উইকেটে ১৭৯ রান তুলে ম্যাচ হারে ব্যাঙ্গালুরু।

ওপেনার ও অধিনায়ক বিরাট কোহলি সর্বোচ্চ ৫৪ রান করেন। ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন কোলকাতার স্পিনার বরুন চক্রবর্তী। এই জয়ে ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে উঠলো কোলকাতা। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে ব্যাঙ্গালুরু।