সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সুনামগঞ্জে ৪ মে থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

ফাইল ছবি

সুনামগঞ্জে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ চাঁদাবাজি বন্ধ, বাস শ্রমিক নির্যাতনের বিচার ও অবৈধ যাত্রী পরিবহন বন্ধের তিন দফা দাবিতে আগামী ৪ মে (বৃহস্পতিবার) থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে জেলার বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

রবিবার বিকালে শহরের মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকদের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল হক।

তিনি বলেন, শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে শ্রমিকদের কাছ থেকে প্রতি মাসে কোটি টাকা চাঁদাবাজি করে প্রভাবশালী চক্র। তাদের বিরুদ্ধে মামলার করেও কোনো ফল পাওয়া যায় না। তারা পরিবহন শ্রমিক ইউনিয়নের সব নিয়মনীতি ভঙ্গ করে রিজার্ভ টিপের পরিবর্তে যাত্রী পরিবহন করে। এতে বাস ও মিনিবাসের শ্রমিক ও মালিকরা লোকসানে পড়েছেন। তাদের আয় রোজগার বন্ধের পথে রয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের করা মামলাগুলো রহস্যজনক কারণে অচল হয়ে আছে। চাঁদাবাজির মামলার আসামিরা পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। শ্রমিক নির্যাতনের মামলার কোনো বিচার হয় না। এজন্য তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ৪ মে থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি পালন করা হবে।

শ্রমিক ইউনিয়নের সভাপতি বলেন, ওই দিন থেকে সুনামগঞ্জে কোনো আন্তঃজেলা বাস, লোকাল বাস, মিনিবাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। জেলার ছয় রুটেই যানবাহন চলাচল বন্ধ থাকবে। দাবি মেনে নেওয়া না হলে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেবেন শ্রমিক মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুজাউল কবীর, সহ-সভাপতি আনোয়ার হোসেন, কার্যকরী সভাপতি বোরহান উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মনর আলী,সাংগঠনিক সম্পাদক রজব আলী মোল্লা, সুমন মিয়াসহ সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

—-ইউএনবি