সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চট্টগ্রামে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

চট্টগ্রামে রবিবার ৪ দশমিক ৬ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রবিবার (৩০ এপ্রিল) দুপুর ১২টা ৫৬ মিনিটে এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ছিল ৪ দশমিক ৬।

পতেঙ্গা আবহাওয়া অফিস ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।
তারা জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৭০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৯৮ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

বাংলাদেশের ঢাকা, চট্টগ্রামসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় এ ভূকম্পন অনুভূত হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাদ তঞ্চঙ্গ্যা বলেন, চট্টগ্রাম ও ঢাকার আশপাশের এলাকায় দুপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এ ভূকম্পনের স্থায়ীত্ব জানা যায়নি।

—-ইউএনবি