সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ইংল্যান্ডে টাইগারদের দ্বিতীয় বহর

অনলাইন ডেস্ক :

কিছুদিন আগেই বাংলাদেশে এসে পূর্ণাঙ্গ সিরিজ খেলে গেছে আয়ারল্যান্ড। এবার ফিরতি সফরে ইংল্যান্ডের মাটিতে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ। সেই লক্ষ্যে ইতোমধ্যেই ইংল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল। দুই ভাগে ভাগ হয়ে ইংল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দলের খেলোয়াড় আর কোচিং স্টাফের সদস্যরা। গত রোববার দিবাগত রাতে প্রথম বহরে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন বাংলাদেশ দলের পাঁচ ক্রিকেটারসহ কোচিং স্টাফদের সদস্যরা।

তারা লন্ডোনে পৌঁছায় সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায়। আর সোমবার সকালে দেশ ছাড়ে বাংলাদেশ দলের দ্বিতীয় বহর, যেখানে ছিলেন মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, রনি তালুকদার ও হাসান মাহমুদরা।

দ্বিতীয় বহরের রওনা দেওয়া ক্রিকেটাররও ইংল্যান্ডে পৌঁছেছে মঙ্গলবার (২ মে) ১২টা ৩০ মিনিটে। লিটন দাস, সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান বাদে বাংলাদেশ দলের সকল সদস্যই এই দুই বহরে ইংল্যান্ডে পৌঁছে গেছেন। আইপিএল থেকে আগেভাগে দেশে ফিরলেও দলের সঙ্গে না গিয়ে ৩ মে লন্ডন যাওয়ার কথা লিটনের। এদিকে পরিবারের সঙ্গে ছুটি কাঁটাতে যুক্তরাষ্ট্রে থাকায় সেখান থেকেই সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। এখনও আইপিএল খেলতে ভারতে থাকা মুস্তাফিজুর রহমানও সরাসরি যাবেন ইংল্যান্ডে। মূল সিরিজ শুরু হওয়ার আগে আগামী ৫ মে চেমসফোর্ডে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তার আগেই দলের সকল সদস্যের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টিম টাইগার্স।

আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, এবাদত হোসেন চৌধুরী ও হাসান মাহমুদ।