সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডেও পরিত্যক্ত

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ নারী ক্রিকেট দল ও স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। মঙ্গলবার কলম্বোর পি সারা ওভালে সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় ওয়ানডেটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এই ম্যাচটিও ভেসে গেল বৃষ্টিতে। এ নিয়ে উইমেন’স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টানা চার ম্যাচ পরিত্যক্ত হলো বৃষ্টির কারণে।

এদিন মাঠে নামার কোনো পরিস্থিতি ছিল না বাংলাদেশের মেয়েদের। প্রতিকূল আবহাওয়ায় টসের আগেই ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। গত ডিসেম্বর উইমেন’স চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডে গিয়ে শেষ দুই ম্যাচ বৃষ্টিতে খেলতে পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। এবার শ্রীলঙ্কাতেও প্রথম দুই ম্যাচে একই পরিণতি।

বৃহস্পতিবার কলম্বোতেই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। উল্লেখ্য যে, প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজ শেষে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ, যা শুরু হবে ৯ মে।