সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বাংলাদেশ দলে কানাডায় খেলা ফুটবলার

অনলাইন ডেস্ক :

আগামী মাসে কিরগিজস্তানে ট্রাই নেশন ফুটবল খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিযোগিতায় অন্য দুটি দল হলো ফিলিস্তিন ও কিরগিজস্তান। এই সুযোগে পরীক্ষা-নিরীক্ষার পথে হেঁটেছেন কোচ জেমি ডে। দলে ডেকেছেন আরও একজন প্রবাসী ফুটবলারকে। কানাডা প্রবাসী সেই ফুটবলারের নাম রাহবার ওয়াহেদ খান। এই অ্যাটাকিং মিডফিল্ডারকে পেতে তার দল টরেন্টোর সেমি পেশাদার দল নর্থ টরেন্টো নিট্রোস ক্লাবকে এরইমধ্যে চিঠি দেওয়া হয়েছে। কানাডা থেকে তাকে কিরগিজস্তানে দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। এই প্রসঙ্গে জাতীয় দলের কোচ জেমি ডেবলেছেন, ‘রাহবার খানের ভিডিও দেখে তাকে জাতীয় দলে ডাকা হয়েছে। এখন দেখা যাক, সে কতটুকু দলের সঙ্গে মানিয়ে নিতে পারে।’ ২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল জামাল ভূঁইয়ার। ডেনমার্ক প্রবাসী এই মিডফিল্ডার এরইমধ্যে লাল-সবুজ জার্সিতে ৫১টি ম্যাচ খেলে ফেলেছেন। করেছেন অধিনায়কত্বও। এ ছাড়া ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হানও আছেন দলে।