সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

জাতীয় দলের দায়িত্বে নেই সিডন্স

অনলাইন ডেস্ক :

জেমি সিডন্স। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এক নাম। ২০০৭ থেকে ২০১১, দীর্ঘ চার বছর বাংলাদেশের জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। সময়ের ফেরে সেই জেমি সিডন্স বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ। একটু ভুল হলো। জেমি সিডন্স এখন আর জাতীয় দলের দায়িত্বে নেই। গত ১ মে সোমবার প্রথম ছড়িয়ে পড়ে এই খবর। খবরে বলা হয় সিডন্স আর জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের ভূমিকায় থাকছেন না। আগামীতে তিনি বাংলাদেশের জুনিয়র কোনো দলের সঙ্গে যুক্ত হতে পারেন। বিসিবির পক্ষ থেকেও বুধবার এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

বিসিবির পক্ষ থেকে আগেই আভাস পাওয়া যায়, তারা জেমি সিডন্সকে ‘এ’ দল, এইচপি বা বাংলা টাইগার্স’ দলে কাজ করার সুযোগ দেওয়ার কথা ভাবছে। ফেসবুকে জেমি সিডন্স নিজেও জুনিয়র দলের হয়েই কাজ করার আগ্রহের কথা জানান। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে সিডন্স ব্যাটিং কোচ হিসেবে কাজ করে আসছিলেন। কিন্তু চন্ডিকা হাথুরুসিংহে প্রধান কোচ হয়ে আসার পর থেকে সিডন্স নিজের এই দায়িত্বটা সেভাবে পালন করতে পারছেন না। কারণ, হাথুরুসিংহে নিজেই কম-বেশি সব দিকই (ব্যাটিং-বোলিং) দেখছেন। তাই সিডন্সের কাজের ক্ষেত্রটা ছোট হয়ে গেছে। সিডন্স নিজেই তাই এই দায়িত্ব ছেড়ে জুনিয়র দলের সঙ্গে কাজ করতে আগ্রহী। বিষয়টি নিয়ে বুধবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নিজামউদ্দিন চৌধুরী সুজন। ঘুরে ফিরে সিডন্স প্রসঙ্গেই বারবার প্রশ্ন করা হয় তাকে।

উত্তরে নিজামউদ্দিন চৌধুরী সুজনও স্বীকার করেছেন সিডন্স আর জাতীয় দলের দায়িত্বে নেই। সিডন্সের ভূমিকা পরিবর্তনের বিষয়ে তিনি বলেছেন, ‘আমাদের কোচ যারা আছেন, তাদের চাহিদা অনুযায়ীই পরিবর্তন আসবে। বিসিবির সঙ্গে সিডন্সের যে চুক্তি আছে, সেখানে পরিষ্কারভাবে বলা আছে তিনি বিসিবির ক্রিকেট কোচ হিসেবে কাজ করবেন। আমরা তার সেবা বিভিন্ন পর্যায়েই নেব। আমাদের যখন যেখানে তার সেবাটা দরকার মনে হবে, আমরা তাকে সেখানেই কাজ করার সুযোগ দেব। শুরুতে তাকে জাতীয় দলের সঙ্গে কাজ করতে দিয়েছিলাম। পরে জেমিও আগ্রহ দেখিয়েছে তরুণদের সঙ্গে কাজ করার।

এ ব্যাপারে তিনিও কাজ করতে খুব আগ্রহী।’ জুনিয়র দলের ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্ট, পারফরম্যান্সের উন্নতি ও ট্রেনিং করানোর দায়িত্বটা সিডন্সের কাঁধে উঠতে যাচ্ছে। শুধু সিডন্স নয়, নিজামউদ্দিন চৌধুরী সুজন আভাস দিয়েছেন, বর্তমানে বাংলাদেশের কোচিং প্যানেলে যারা আছেন, তাদের অনেকেরই দায়িত্বই বদলে যেতে পারে এবং সেটা তাদের চাহিদা বা আগ্রহের ভিত্তিতেই, ‘এটা খুব দ্রুত বলা হয়ে যাবে। সবেমাত্র তো একটা পরিবর্তন হলো। তাই এই মুহূর্তে বলাটা কঠিন। যখন দরকার হবে, তখন দেখা হবে। যারা আমাদের কোচ আছেন, তারা কি চাচ্ছেন এবং তাদের চাহিদা অনুযায়ীই এসব পরিবর্তন আসে।’