সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

গুজরাটকে হারালো দিল্লি

অনলাইন ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষ দল ও বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে ৫ রানে হারিয়েছে তলানিতে থাকা দিল্লি ক্যাপিটালস। অবশ্য হারলেও ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে গুজরাট। তৃতীয় জয়ের পরও ৯ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই দিল্লি। গতরাতে আহমেদাবাদে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাটের পেসার মোহাম্মদ সামির বোলিং তোপে খেই হারিয়ে শুরুতেই ২৩ রানে ৫ উইকেট হারায় দিল্লি।

টপ-অর্ডাদের ব্যর্থতার পর পরের দিকের ব্যাটারদের দৃঢ়তায় ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রানের স্বল্প সংগ্রহ পায় দিল্লি। সাত নম্বরে নেমে ৩টি করে চার-ছক্কায় ৪৪ বলে সর্বোচ্চ ৫১ রান করেন আমান হাকিম খান। তার সঙ্গে অক্ষর প্যাটেল ২৭ ও রিপল প্যাটেল ২৩ রান করেন। গুজরাটের সামি ১১ রানে ৪ উইকেট নেন।

১৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অধিনায়ক হার্ডিক পান্ডিয়ার হাফ-সেঞ্চুরির পরও ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান পর্যন্ত যেতে পারে গুজরাট। ৭ চারে ৫৩ বলে অপরাজিত ৫৯ রান করেন পান্ডিয়া। দিল্লির খলিল আহমেদ ও ইশান্ত শর্মা নেন ২টি করে উইকেট। হারলেও ম্যাচসেরার পুরষ্কার উঠেছে গুজরাটের পেসার মোহাম্মদ শামির হাতে।