সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

শেষ ম্যাচ হেরে বাংলাদেশের সিরিজ হার

অনলাইন ডেস্ক :

প্রথম দুই ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৫৮ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই হারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে হারলো বাংলার মেয়েরা। বৃহস্পতিবার (৪ মে) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। এই ম্যাচের বাগড়া দেয় বৃষ্টি। আর তাই ম্যাচটি নেমে আসে ৩০ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্থুর অর্ধশতকে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।

চামারি আতাপাত্থুর ৬০ বলে ৬৪ ও হার্ষিতা সমরবিক্রমা ৪৮ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে জাহানারা, সুলতানা, নাহিদা, ঋতু ও ফাহিমা নেন ১টি করে উইকেট। ১৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। ৩৫ রানেই ৩ ব্যাটারকে হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১২৮ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা ৫১ বলে ৩৭ ও ফারজানা হক ৪৬ বলে ২৪ রান করেন। লঙ্কানদের পক্ষে ওশাডি রণসিংহে নেন ৫টি উইকেট।