সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

টেক্সাসে শপিং মলে বন্দুকধারীর গুলিতে নিহত ৮, হামলাকারী নিহত

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ডালাস এলাকার একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত ও সাতজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হতাহতদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি, তবে প্রত্যক্ষদর্শীরা তাদের মধ্যে শিশুদের দেখেছে বলে জানিয়েছে। কেউ কেউ বলেছেন, তারা মাটিতে অচেতন অবস্থায় একজন পুলিশ অফিসার এবং মলের এক নিরাপত্তা প্রহরীকেও দেখেছেন।

দেশটিতে বন্দুক সহিংসতার সর্বশেষ ঘটনা ছিল এই বন্দুক হামলা। এতে শত শত ক্রেতা আতঙ্কিত হয়ে পালিয়ে যান।

অ্যালেন পুলিশ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, আহত ৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডালাস অঞ্চলের হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল সিটি হেলথকেয়ার এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, তারা পাঁচ থেকে ৬১ বছর বয়সী আটজনকে চিকিৎসা দিচ্ছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ড্যাশক্যাম ভিডিওতে দেখা যায়, এক বন্দুকধারী শপিং মলের বাইরে একটি গাড়ি থেকে নেমে ফুটপাতে লোকজনকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। ভিডিওটি রেকর্ড করা গাড়িটি চলে যাওয়ার সময় পর্যন্ত তিন ডজনেরও বেশি গুলির শব্দ শোনা যায়।

পুলিশ বিভাগ ফেসবুকে লিখেছে, অ্যালেন পুলিশের এক কর্মকর্তা বিকাল ৩টা ৩৬ মিনিটে গোলাগুলির শব্দ শুনতে পান।

সংস্থাটি ফেসবুক পোস্টে লিখেছে, ‘অফিসার সন্দেহভাজনকে নিষ্ক্রিয় করেছিলেন। এরপর তিনি জরুরি কর্মীদের ডাকেন। আহত ৯ জনকে অ্যালেন ফায়ার ডিপার্টমেন্ট স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে।’