সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

রাজশাহীতে বিএসএফের গুলিতে কিশোর আহত

ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে বিএসএফের গুলিতে এক কিশোর গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার চর আষাড়িয়াদহ এলাকায় এ ঘটনা ঘটে। ওবাইদুল্লাহ (১৪) ওই গ্রামের গোলাম রসুলের ছেলে।

আহত ওবাইদুল্লাহ’র বাবা গোলাম রসুল জানান, আমার ছেলে সকাল সাড়ে ১০টার দিকে চর আষাড়িয়াদহ এলাকার ভারতীয় সীমান্তের নিকট আমার জমির ধান দেখতে ও গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলো। এই সময় ভারতীয় সীমান্ত না বুঝতে পেরে প্রায় ১০ ফিট ভেতরে ঢুকে পরে। এই সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে চলে যেতে বললে কাটা ঘাসগুলো বস্তায় ভরে চলে আসার সময় গুলি করে। এতে করে তার বাম পায়ের উরুতে লেগে গুরুতর আহত হয়।

তিনি আরও জানান, তার ছেলে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৬ নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ হয়ে ওবায়দুল্লাহ নামে একজন আহত হয়েছে। তাকে রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

—ইউএনবি