সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রোনালদোকে কোটি টাকা মূল্যের ঘড়ি উপহার

অনলাইন ডেস্ক :

বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠ এবং মাঠের বাইরে সবসময় থাকেন আলোচনার শীর্ষে। এবার ঘড়ির কারণে সংবাদমাধ্যমের শিরোনাম হলেন সিআরসেভেন। কোটি টাকা মূল্যের ঘড়ি উপহার পেয়েছেন রোনালদো। গোল ডটকম এক প্রতিবেদনে জানা যায়, হীরায় মোড়ানো এক ঘড়ি উপহার পেয়েছেন রোনালদো। যার মূল্য ৯২ হাজার পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ২৪ লাখ টাকা।

রোনালদোকে ঘড়িটি উপহার দিয়েছে বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারক ও জুয়েলারি প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো.। সবুজ রঙের এই ঘড়িটিতে রয়েছে ২৬টি হীরা। ঘড়ির সামনে রোনালদোর উদযাপনের ছবিসহ স্বাক্ষরের পাশাপাশি সোনার রঙে ইংরেজিতে লিখে রাখা হয়েছে সিআরসেভেন। এমন উপহার পেয়ে বেশ উচ্ছ্বসিত রোনালদো। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে তিনি লিখেন, ‘সৌদি আরবের রিয়াদে জ্যাকবের নতুন বুটিকে গিয়ে দারুণ লেগেছে। আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য জ্যাকব আরবোকে ধন্যবাদ।’