সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পিএসজির হয়ে মাঠে ফিরছেন মেসি

অনলাইন ডেস্ক :

নিষেধাজ্ঞা ছিল দুই সপ্তাহের। তবে তার আগেই পিএসজির হয়ে মাঠে ফিরছেন লিওনেল মেসি। লিগ ওয়ানে আজাকসিওর বিপক্ষে আর্জেন্টাইন মহাতারকার খেলার বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে। লিগ ওয়ানে গত ৩০ এপ্রিল লরিয়ঁর বিপক্ষে দলের ৩-১ গোলে হারের পরদিন স্বপরিবারে সৌদি আরবে উড়াল দেন মেসি। ক্লাবের অনুমতি না নিয়ে ওই সফরে যাওয়ায় তাকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় পিএসজি। এরপর ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় ওই ঘটনার জন্য ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চান রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

গত সোমবার অনুশীলনে ফেরেন তিনি। এবার মাঠে ফেরার জন্য প্রস্তুত মেসি। পিএসজির পরের ম্যাচ শনিবার, লিগে আজাকসিওর বিপক্ষে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গালতিয়ে বলেছেন, খেলার জন্য উন্মুখ হয়ে আছেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। “তার মানসিক অবস্থা কেমন, তা বুঝতে মঙ্গলবার আমি তার সঙ্গে কথা বলেছি। মনে হয়েছে, মাঠে নামার জন্য সে উন্মুখ হয়ে আছে। আজ শনিবার সে শুরু থেকে খেলবে।” মেসিকে ছাড়া গত রোববার তোয়ার বিপক্ষে ৩-১ গোলে জেতে পিএসজি। ৩৪ ম্যাচে ২৫ জয় ও ৩ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গালতিয়ের দল। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লঁস আছে দুইয়ে।