সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দেশে ফিরলেন টাইগাররা

অনলাইন ডেস্ক :

আয়ারল্যান্ডের বিপক্ষের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ দল। মঙ্গলবার (১৬ মে) বিকাল ৫টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে টাইগাররা। তবে দেশে ফেরেননি বেশ কয়েকজন ক্রিকেটার। অধিনায়ক তামিম ইকবাল, তাইজুল ইসলাম ও লিটন দাস দেশে ফেরেননি। লন্ডনে ছুটি কাটাবেন তারা। আর যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে উড়াল দিবেন সাকিব আল হাসান। আপাতত কোন সিরিজ না থাকায় ছুটিতে থাকবেন ক্রিকেটাররা। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে বাংলাদেশ।

প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে ও শেষ ম্যাচে ৪ রানে জয় পায় টাইগাররা। আগামী ১৪ জুন ঘরের মাঠে আফগানিস্তানে সঙ্গে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। ঈদের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে এই দু’দল।