সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শীর্ষ দশে সাকিব-মিরাজ, সর্বোচ্চ উইকেট শিকারি জাম্পা

অনলাইন ডেস্ক :

আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগ পর্বে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার এডাম জাম্পা। বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দিয়ে সদ্যই শেষ হয়েছে সুপার লিগ। সুপার লিগে উইকেট শিকারে তালিকায় শীর্ষ দশের মধ্যে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। ১৮ ম্যাচে ১৮ ইনিংসে সর্বোচ্চ ৪১ উইকেট নেন জাম্পা। তার বোলিং গড়- ১৯.৭৩।

তিনবার ইনিংসে ৪ উইকেট ও একবার ইনিংসে ৫ উইকেট নেন তিনি। ৩৫ রানে ৫ উইকেট ইনিংসে সেরা বোলিং জাম্পার। ২০২২ সালের সেপ্টেম্বরে কেয়ার্নসে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট নেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। ৩৪ উইকেট শিকার করে তালিকার তৃতীয়স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ। সুপার লিগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩১ উইকেট নেন সাকিব।

তালিকার ষষ্ঠস্থানে আছেন তিনি। তার বোলিং গড়- ২৪.০৩। দুইবার ইনিংসে ৪ উইকেট ও একবার ইনিংসে ৫ উইকেট নেন তিনি। ২০২১ সালের জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব। এটিই তার সেরা বোলিং ফিগার। ২২ ইনিংসে ৩০ উইকেট নিয়ে এই তালিকায় নবমস্থানে আছেন মিরাজ। ইনিংসে তিনবার চার উইকেট নেন তিনি।