সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ফরিদপুরে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেলায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট পশ্চিমপাড়া নবাব আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধুখালী উপজেলার বাগাট গ্রামের বিশ্বাস পাড়া এলাকার বাদশা বিশ্বাসের ছেলে জুবায়ের বিশ্বাস(১৭), ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (১৮) ও মজিবর সরদারের ছেলে মিম সরদার (১৭)। নিহতরা পরস্পর বন্ধু বলে জানা যায়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার ৮টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্য ওই তিন মোটরসাইকেল আরোহী কামারখালী থেকে একটি মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন। বাগাট পশ্চিমপাড়া নবাব আলীর বাড়ির সামনে একটি বাস তাদের চাপা দেয়। এতে তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন।

তিনি বলেন, দ্রুতগামী কোনো বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এর পরপরই এলাকাবাসী ওই তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত তিনজন পরস্পরের বন্ধু। তাদের মধ্যে হুসাইন সরদার স্নাতক শ্রেণির শিক্ষার্থী।

—-ইউএনবি