সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬০টি দোকান ভস্মীভূত

খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬০টি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার ব্রিগেড ও সেনাবাহিনীর সদস্যরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খাগড়াছড়ি ফায়ার ব্রিগেড জানায়, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশন এলাকায় ভয়াবহ এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। বাজারের একটি ফুলের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে বাস স্টেশন বাজারের কাঁচা ও আধা পাকা ৬০টি দোকান ভস্মীভূত হয়। এ সময় কোনো ব্যবসায়ী তাদের দোকানের কোনো মালামাল বের করতে পারেনি।

খবর পেয়ে খাগড়াছড়ি থেকে একটি ও দীঘিনালা থেকে অপর একটি মোট ফায়ার ব্রিগেডের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় স্থানীয় জনগন ও দীঘিনালা জোনের সেনাবাহিনীর সদস্যরা আগুন নেভাতে এগিয়ে আসে।

—-ইউএনবি