সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শিরোপা লড়াইয়ে টিকে থাকল আল নাসর

অনলাইন ডেস্ক :

শেষ পর্যায়ে এসে সৌদি প্রো লিগে জমে উঠেছে শিরোপা লড়াই। আল-ইত্তিহাদের পয়েন্ট হারানোর রাতে জয়ে ফেরা ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসর কমিয়েছে ব্যবধান। সৌদি আরবের শীর্ষ লিগের ম্যাচে গত সোমবার আল-তাইয়ের বিপক্ষে ২-০ গোলে জেতে আল নাসর। সফল স্পট কিকে রোনালদো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করনে আন্দেরসন তালিসকা। দিনের অন্য ম্যাচে আল-হিলালের সঙ্গে ২-২ গোলে ড্র করে শীর্ষে থাকা আল-ইত্তিহাদ।

২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট দলটির। সমান ম্যাচে ৬০ পয়েন্ট আল নাসরের। লিগের ম্যাচ বাকি আছে আর তিনটি। শেষ পর্যন্ত যদি দুই দলের পয়েন্ট সমান হয়, সেক্ষেত্রে হেড-টু-হেডে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে আল-ইত্তিহাদ। আল-তাইয়ের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধের পর ৫২তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন রোনালদো। লিগে ১৪ ম্যাচে এটি পর্তুগিজ মহাতারকার ১৩তম গোল। ৮০তম মিনিটে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তালিসকা। আল নাসরের পরবর্তী লিগ ম্যাচ আগামী মঙ্গলবার, আল শাবাবের বিপক্ষে।