সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সাফ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী গ্রুপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছে লেবানন। ২১ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে তাদের সঙ্গেই একই গ্রুপে পড়েছে ২০০৩ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ। বুধবার ১৪তম সাফের ড্র অনুষ্ঠিত হয়েছে ভারতের দিল্লিতে। আমন্ত্রিত দুই দল লেবানন ও কুয়েতসহ দক্ষিণ এশিয়ার ছয় দলের র‌্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হয়। সেখানে টুর্নামেন্টে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা লেবানন (৯৯) ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে (১০১) দুই পটে রেখে ড্র করেছে আয়োজকরা।

‘এ’ পটে ভারত ও ‘বি’ পটে রাখা হয় লেবাননকে। র‌্যাঙ্কিং অনুযায়ী বাকি তিন পটের প্রথমটিতে কুয়েত ও মালদ্বীপ, দ্বিতীয়টিতে নেপাল ও ভুটান এবং তৃতীয় পটে রাখা হয় বাংলাদেশ ও পাকিস্তানকে। ‘বি’ গ্রুপে লেবানন ও বাংলাদেশ ছাড়াও আছে দুইবারের চ্যাম্পিয়ন মালদ্বীপ (১৫৪) ও ভুটান (১৮৫)।

অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত ছাড়াও রয়েছে কুয়েত (১৪৩), নেপাল (১৭৪) ও পাকিস্তান (১৯৫)। বেঙ্গালুরুতে ৪ জুলাই পর্যন্ত হবে এই টুর্নামেন্ট। দুই আসর পর পাকিস্তান এবারের সাফে অংশ নিচ্ছে। দিল্লিতে সাফের ড্রতে অংশ নেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ও সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ।