সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

‘বাবার জন্য’ খেলেছেন মহসিন

অনলাইন ডেস্ক :

আইপিএলের চলতি ষোড়শ আসরে মাঝেমধ্যেই চমক জাগাচ্ছেন অচেনা কিংবা স্বল্পপরিচিত ক্রিকেটাররা। মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে লখনউ সুপার জায়ান্টের ৫ রানের রুদ্ধশ্বাস জয়ের নায়ক মহসিন খান। শেষ ওভারে যখন ১১ রান দরকার ছিল, তখন টিম ডেভিড ও ক্যামেরন গ্রিনের মতো আগ্রাসী দুই ব্যাটারকে রুখে দিয়েছিলেন এই পেসার। ম্যাচ শেষে রোমাঞ্চকর এই জয়টি তিনি তার বাবাকে উৎসর্গ করেছেন। ২৪ বছর বয়সী এই পেসার আবেগময় কণ্ঠে বলেন, ‘বাবার জন্য খেলছিলাম। দুঃখজনকভাবে আমার বাবা হাসপাতালে ছিলেন। আইসিইউতে ছিলেন।

গতকাল মঙ্গলবারই তিনি ছাড়া পেয়েছেন। ম্যাচটি আমি খেলছিলাম বাবার জন্য। বাবা হয়তো টিভিতে ম্যাচটি দেখছিলেন। তার জন্যই খেলছিলাম আমি। ১০ দিন ধরে তিনি আইসিইউতে ছিলেন। আজকে আমার ওভারটি দেখে তিনি হয়তো অনেক খুশি হয়েছেন।’ গত আইপিএলেও ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন মহসিন। এরপর চোটে পড়ে লম্বা সময়ের জন্য ছিটকে যান। এবার খুব ভালো বল না করলেও দল আস্থা রাখায় কৃতজ্ঞ মহসিন, ‘ভালো লাগছে যে দলের ভরসার প্রতিদান দিতে পেরেছি।

আগের ম্যাচে বাজে বোলিং করার পরও এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে আমাকে। শেষ ওভারে বোলিং দেওয়া হয়েছে। এক বছর পর খেলছি আমি। মাঝের সময়টায় ইনজুরিতে ছিলাম। সময়টা খুব কঠিন ছিল আমার জন্য। গত বছর যেভাবে বোলিং করেছিলাম, আজ মনে হয়েছে সেভাবেই করতে পেরেছি, এ জন্যই আমি খুশি।’