সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

বনুচ্চির অবসরের ঘোষণা

অনলাইন ডেস্ক :

ইতালির জার্সিতে লিওনার্দো বনুচ্চির অভিষেক হয় ২০১০ সালে। গত ইউরোতে ইতালির শিরোপা জয়ে তার রয়েছে বড় ভূমিকা। ক্লাব পর্যায়ে জুভেন্টাসের হয়ে ২০১১-১২ মৌসুম থেকে আটটি সিরি ‘এ’ জেতা এই কিংবদন্তি অবসর নিচ্ছেন আগামী মৌসুম শেষে। বুধবার জুভেন্টাসের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানালেন বনুচ্চি নিজেই। বনুচ্চি বলেন, ‘এই জার্সি আমার কাছে দ্বিতীয় ত্বকের মতো। এতদিন ধরে এই জার্সিটা পরতে পারা স্বপ্নের মতো। এবার আমি থামছি। আগামী মৌসুম শেষে যখন অবসর নেব, তখন রক্ষণের একটা যুগেরও অবসান হবে।’

জর্জিও কিলিয়ানি, আন্দ্রে বারজাগলি আর গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের সঙ্গে রক্ষণে প্রাচীরই গড়েছিলেন বনুচ্চি। ইতালির হয়ে ১২০ ম্যাচ আর জুভেন্টাসের জার্সিতে কিছুদিন আগে খেলেছেন ৫০০তম ম্যাচ। তবে বিদায়ের পরও তরুণদের আদর্শ হয়ে থাকতে চান তিনি, ‘আমরা যেভাবে বারেসি, নেস্তা, মালদিনি, ক্যানাভারোদের দেখে বড় হয়েছি, তেমনি আমাদের আদর্শ করেও গড়ে উঠবে তরুণরা।’