সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

অস্ট্রেলিয়ার গ্রুপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল

অনলাইন ডেস্ক :

মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের অন্য দুই দল ভিয়েতনাম ও ফিলিপিন্স। বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ড্র বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালা লামপুরে অনুষ্ঠিত হয়। ‘এ’ গ্রুপে ঠাঁই হয়েছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইরান ও ভারতের। দ্বিতীয় ধাপের বাছাইয়ে দুই সেরা ও রানার্সআপ মিলিয়ে চার দল পাবে ২০২৪ সালে ইন্দোনেশিয়াতে হতে যাওয়া মূল পর্বের টিকেট।

প্রথম ধাপ দাপটের সঙ্গে পেরুনোর তৃপ্তি আছে বাংলাদেশেরে। দুই ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ এবং সিঙ্গাপুরকে ৩-০ গোলে উড়িয়ে ‘এফ’ গ্রুপের সেরা হয়েছিল গোলাম রব্বানী ছোটনের দল। ২০২২ সালে মেয়েদের এই বয়সভিত্তিক প্রতিযোগিতা হয়নি প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায়। ২০১৯ সালে এই প্রতিযোগিতা হয়েছিল অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের নিয়ে। নাম ছিল এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ। সেবার বাছাইয়ে প্রথম ধাপে গ্রুপ সেরা হওয়া বাংলাদেশ দ্বিতীয় ধাপ পার হয় গ্রুপ রানার্সআপ হয়ে। থাইল্যান্ডের চোনবুরিতে হওয়া মূল আসরে অবশ্য আলো ছড়াতে পারেনি দল; বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে। সেবার থাইল্যান্ড ও জাপানের কাছে হারের পর জয়ের আশা জাগিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-২ ড্র করেছিল মেয়েরা। এবার বাছাইয়ের দ্বিতীয় ধাপেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।