সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

যে কারণে লিভারপুল কোচকে এক কোটি টাকা জরিমানা

অনলাইন ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে জয়ের পর রেফারি পল টিয়েরনিকে নিয়ে সমালোচনা করেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। এই ঘটনার জন্য দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। সেই সঙ্গে জরিমানা করা হয়েছে ৭৫ হাজার পাউন্ড। বাংলাদেশি টাকায় যার পরিমান এক কোটি টাকারও বেশি। এক বিবৃতিতে খবরটি জানিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। নিষেধাজ্ঞার কারণে আগামীকাল রোববার ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না ক্লপ। তবে পরের ম্যাচের নিষেধাজ্ঞাটি পরের মৌসুম পর্যন্ত স্থগিত।

তাই এই মৌসুমে আর সমস্যায় পড়তে হচ্ছে না। গত ৩০ এপ্রিল হওয়া টটেনহ্যামের বিপক্ষে সেই ম্যাচে বেশ উত্তেজনা ছড়ায়। ম্যাচের অতিরিক্ত সময়ে দিয়েগো জোতার জয়সূচক গোলের পর টাচলাইন দিয়ে দৌড়ে ম্যাচের চতুর্থ অফিশিয়ালের কাছে গিয়ে চিৎকার করেছিলেন ক্লপ। ওই মুহূর্তে হলুদ কার্ড দেখানো হয় তাকে। ম্যাচটিতে ৪-৩ গোলে জেতে লিভারপুল।

জয়ের পর সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘টিয়ের্নির(রেফারি) সঙ্গে আমাদের অতীত ইতিহাস আছে। আমাদের প্রতি তার কিসের ক্ষোভ জানা নেই। সে দাবি করে কোনো সমস্যা নেই, কিন্তু তা সত্যি হতে পারে না। সে আমাকে যে কোন চোখে দেখে সেটাই বুঝতে পারি না। হ্যাঁ, আমি অমন উদ্যাপন না করলেও পারতাম। কিন্তু আমাকে হলুদ কার্ড দেখানোর সময় সে যা বলেছে, তা ঠিক হয়নি।’