সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

৪৭ বছর অপেক্ষার পর ইউরো আসরের ফাইনালে ওয়েস্ট হ্যাম

অনলাইন ডেস্ক :

দীর্ঘ ৪৭ বছর অপেক্ষার পর বৃহস্পতিবার ইউরোপীয় কোন আসরের ফাইনালে পৌঁছেছে ওয়েস্ট হ্যাম। ইউরো কনফারেন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে এজেড আলকমারের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। চরম উত্তেজনাপুর্ন ম্যাচের অন্তিম মুহুর্তে ওয়েস্ট হ্যামের পক্ষে জয়সুচক গোল করেন পাবলো ফর্নালস। এই জয়ে আগামী ৭ জুন প্রাগে অনুষ্ঠিতব্য ফাইনালে ফিওরেন্টিনা অথবা এফসি বাসেলের মুখোমুখি হবে ওয়েস্ট হ্যাম। সর্বশেষ ১৯৭৬ সালে ইউরোপের বড় কোন আসরের ফাইনালে উঠেছিল হ্যামাররা।

ফাইনালে আন্ডারলেখট এর কাছে হেরে শিরোপা জয়ে ব্যর্থ হয় ওয়েস্ট হ্যাম। ১৯৮০ সালে এফএ কাপের ফাইনালে ট্রেভর ব্রোকিংয়ের গোলে আর্সেনালকে হারানোর পর আর কোন বড় শিরোপা ঘরে তুলতে পারেনি ওয়েস্ট হ্যাম। ২০০৬ সালে এফএ কাপের ফাইনালে লিভারপুলের সঙ্গে ৩-৩ গোলে ড্র করার পর টাইব্রেকারে স্টিভেন জেরার্ডের গোলে পরাজিত হয় ওয়েস্টহ্যাম। ক্লাবটির প্রধান কোচ ডেভিড ময়েস বলেন,‘আমরা দারুন রোমঞ্চিত। এটি ক্লাবের জন্য বড় একটি অর্জন। এখন আমাদের শিরোপা জয়ের উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে। এজেড যা করেছে বেশ ভালোই করেছে।

কিন্তু আমরা যা করেছি তাতে আমি আনন্দিত। ভালো করার জন্য এই মৌসুমে আমরা বেশ কিছু আন্তর্জাতিক তারকাকে দলে ভিড়িয়েছিলাম। তারপরও আমাদেরকে মৌসুম জুড়ে প্রচুর সংগ্রাম করতে হয়েছে। শেষ পর্যন্ত এই অর্জনের জন্য আমরা কৃতজ্ঞ।’ বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউরো কনফারেন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওয়েস্ট হ্যামের হয়ে ৯০ মিনিটে জয়সুচক একমাত্র গোলটি করেন ফর্নালস। ফলে দুই লেগে ৩-১ ব্যাবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে প্রিমিয়ার লিগের ক্লাবটি।