সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

শেখ রাসেলকে আবারও ৩ গোলে হারিয়েছে আবাহনী

অনলাইন ডেস্ক :

ফেডারেশন কাপের সেমিফাইনালে শেখ রাসেলকে তিন গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল আবাহনী লিমিটেড। সপ্তাহ ঘুরতে না ঘুরতে প্রিমিয়ার লিগের ফিরতি পর্বেও শেখ রাসেলকে আবার তিন গোলে হারের লজ্জা দিয়েছে আকাশী-নীল শিবির। এবার অবশ্য এক গোল শোধ দিতে পেরেছে জুলফিকার মাহমুদ মিন্টুর দল। এমেকা ওগবাহের জোড়া লক্ষ্যভেদে আবাহনী ৩-১ গোলে শেখ রাসেলকে হারিয়েছে। শুক্রবার (১৯ মে)র কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় আবাহনী।

ম্যাচ ঘড়ির ৬ মিনিটে আসে প্রথম গোল। ফয়সাল আহমেদ ফাহিমের পাসে বক্সে ঢুকে কলিনদ্রেস একজনকে কাটিয়ে ডান পায়ের জোরালো শটে স্কোর ১-০ করেছেন। ১৯ মিনিটে সমতায় ফিরতে পারতো শেখ রাসেল। কিন্তু তাদের সেই প্রচেষ্টা গোলকিপার সোহেল হাত উঁচিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন। তার পর ৩২ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় আবাহনী। পিটার নোরাহর সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে এমেকা ওগবাহ কোনাকুনি শটে গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেছেন।

বিরতির পর অবশ্য তৃতীয় গোলের দেখা পেতে সময় লেগেছে আবাহনীর। ৭৬ মিনিটে হয়েছে সেই গোল। বক্সে ঢুকে এমেকা ওগবাহ জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল আদায় করে নেন। তিন গোলে পিছিয়ে পড়ে শেখ রাসেল তার ৯ মিনিট পরই অবশ্য একটি গোল শোধ দিতে পেরেছে। ৮৫ মিনিটে ইকেচুকুর ক্রসে দীপক রায় পোস্টের সামনে থেকে প্লেসিং করে জাল কাঁপিয়েছেন। তাতে অবশ্য দলের হার এড়ানো যায়নি। তিন পয়েন্ট নিয়েই আবাহনী মাঠ ছেড়েছে। আবাহনী ১৬ ম্যাচে দশম জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এক ম্যাচ কম খেলে শেখ রাসেল পঞ্চম হারে আগের ২২ পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে।