সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

আর্সেনালের হারে ম্যান সিটির শিরোপা নিশ্চিত

অনলাইন ডেস্ক :

নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। আর এতেই চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটির। এ নিয়ে শেষ ছয় মৌসুমে পঞ্চম লিগ শিরোপা ঘরে তুললো সিটিজেনরা। প্রিমিয়ার লিগ জয়ে সিটির সামনে এখন ট্রেবল জয়ের সম্ভাবনা আরও জোড়ালো হয়েছে। লিগ শেষ হওয়ার পর এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অপেক্ষা করছে সিটির সামনে। টানা দুই পরাজয়ে মিকেল আর্তেতার আর্সেনালের লিগ শিরোপা জয়ের স্বপ্ন ভেঙ্গে যায়। হাতে রয়েছে আর মাত্র একটি ম্যাচ।

অন্যদিকে গানারদের তুলনায় চার পয়েন্ট এগিয়ে থাকা সিটিজেনদের হাতে রয়েছে এখনো তিনটি ম্যাচ। ম্যাচের ১৯ মিনিটে গোল হজম করে আর্সেনাল। তাইয়ো আয়োনির গোলে লিড পায় নটিংহ্যাম ফরেস্ট। এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে আর্সেনাল। শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল। বিরতিতে থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে গানাররা। ম্যাচের ৬১ মিনিটে ভালো সুযোগ তৈরি করে। তবে গোল পেতে ব্যর্থ হয় তারা, শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।