সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

মুকুটে আরেকটি পালক যোগ করলেন রিবাকিনা

অনলাইন ডেস্ক :

অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হয়েছে এলেনা রিবাকিনার। ইটালিয়ান ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন কাজাখস্তানের এই খেলোয়াড়। ফাইনালে রিবাকিনার প্রতিপক্ষ ছিলেন ইউক্রেনের আনহেলিনা কেলিনিনা। কিন্তু ম্যাচের মাঝপথে বাঁ পায়ে চোট পেয়ে কোর্ট ছাড়েন তিনি। এরপর আর চালিয়ে যেতে পারেননি খেলা। ওই সময় ৬-৪ ও ১-০ তে এগিয়ে ছিলেন গতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনা।

আসরে এ নিয়ে তৃতীয় ম্যাচ ওয়াকওভার পেলেন তিনি। এটি রিবাকিনার চতুর্থ ডব্লিউটিএ শিরোপা। এই জয়ে সেরা চার বাছাইয়ে থেকে ফরাসি ওপেন শুরু করবেন তিনি। আগামী ২৮ মে শুরু হবে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামটি। চলতি বছর দুর্দান্ত কাটছে ২৩ বছর বয়সী রিবাকিনার। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনে রানার্সআপ হন ও ইন্ডিয়ান ওয়েলস শিরোপা জেতেন তিনি।