সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মেসির পিএসজি ছাড়া প্রসঙ্গে যা বললেন কোচ

অনলাইন ডেস্ক :

গুঞ্জন ছিল চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়বেন লিওনেল মেসি। তবে এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি কারোর। তবে এবার মেসির ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়ের। বৃহস্পতিবার (১ লা জুন) এক বিবৃতিতে মেসির ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে গালটিয়ের বলেন,‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার।

ক্লারমন্তের বিপক্ষে পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিতব্য ম্যাচটিই হতে যাচ্ছে লিওর (মেসির) শেষ ম্যাচ।’ আগামীকাল শনিবার দিবাগত রাতে চলতি মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামবে পিএসজি। এই ম্যাচ দিয়ে পিএসজির সঙ্গে সম্পর্কের ইতি টানবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।