সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা, নিহত ১৩

কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবার বিকেলে আত্মঘাতী বোমা হামলায় অনেকে হতাহত হয়। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণ ঘটেছে বলে পেন্টাগন জানিয়েছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক টুইট বার্তায় বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে তাৎক্ষনিকভাবে জানা গেছে। বৃহস্পতিবার পেন্টাগনের প্রেস সচিব এ তথ্য জানিয়েছেন।

তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে শিশু রয়েছে। হামলায় তালেবানের অনেক নিরাপত্তা রক্ষীও আহত হয়েছে।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে বিস্ফোরণের খবর জানানো হয়েছে। ওই সময় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বৈঠক করছিলেন মার্কিন প্রেসিডেন্ট।