সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

হার দিয়ে লা লিগা শেষ করল বার্সা

অনলাইন ডেস্ক :

স্প্যানিশ লা লিগার শিরোপা অনেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বার্সেলোনার। শেষের কয়েকটি ম্যাচ ছিল নিয়মরক্ষার। রোববার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা মৌসুম শেষ করেছে বার্সা। তবে চ্যাম্পিয়নদের শেষটা হয়েছে হার দিয়ে। সেল্টা ভিগোর মাঠে ২-১ গোলে হেরেছে জাভি হার্নান্দেজের দল। ম্যাচের ৪২তম মিনিটে ভেইগা গোল করে এগিয়ে দেন সেল্টাকে। লিড নিয়েই বিরতিতে যায় সেল্টা। বিরতির পর ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সেই ভেইগাই। ম্যাচে ফিরতে মরিয়া বার্সা একটি গোল পরিশোধ করে ম্যাচের ৭৯ মিনিটে। উসমান দেম্বেলের অ্যাসিস্টে ১০ নম্বর জার্সিধারী আনসু ফাতি গোলটি করেন।

ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এবারের লা লিগায় ৩৮ ম্যাচ খেলে ৮৮ পয়েন্ট অর্জন করেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে অ্যাতলেতিকো মাদ্রিদ। এই তিন দলের পাশাপাশি লা লিগা থেকে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে রিয়াল সোসিয়েদাদ।