সাম্প্রতিক
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম রাশিয়ায় নতুন করে ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির হাসিনা ও হাদি হত্যার আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি ঢাকার চাষের মাছে কাদা-কাদা গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না? জুলাই-পরবর্তী সাংস্কৃতিক পরিসর: পরিবর্তনের ইঙ্গিত কোথায়? সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ডনের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তি সামিরা-আজিজের, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর দেশে লোডশেডিংয়ের ভোগান্তি, এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র
Skip to content

বেনজেমার গোলে রিয়াল মাদ্রিদের ড্র

অনলাইন ডেস্ক :

লা লিগায় অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন করিম বেনজেমা। শেষ ম্যাচে গোল করে সব আলো কেড়ে নিয়েছেন ফরাসি এই তারকা ফুটবলার। তার গোলে ১-১ ড্র করে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দল। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় অ্যাথলেটিকো বিলবাও-রিয়াল মাদ্রিদ। বিরতিতে থেকে ফিরেই ম্যাচের ৪৯ মিনিটে এগিয়ে যায় অ্যাথলেটিকো বিলবাও ওইহান সানসেটের গোলে লিড পায় বিলবাও।

এরপর গোল শোধে মরিয়ে হয়ে খেলতে থাকে লস ব্লাঙ্কোরা। এরপর ম্যাচের ৭২ মিনিটে গোল করে রিয়ালকে সমতায় ফেরান বেনজেমা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর তাই তিন নম্বরে থেকে আসর শেষ করতে হয়েছে ডিয়াগো সিমিওনের শীষ্যদের। ৩৮ ম্যাচে ২৪ জয় ও ছয় ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থান থেকে মৌসুম শেষ করলো কার্লো আনচেলত্তির শীষ্যরা।