সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

স্থানীয় খেলাধুলার আরও ব্যাপক প্রসার করুন: প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠ্যক্রমের বাইরের কর্মকাণ্ডে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে স্থানীয় খেলাধুলার ব্যাপক প্রসারের ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, ‘এটি স্থানীয় খেলা এবং খেলাধুলাকে আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার যাতে এগুলো আরও অনুশীলন করা যায়…। আমি চাই আমাদের ছেলে-মেয়েরা শুধু পড়াশোনায় নয়, খেলাধুলা, শারীরিক ব্যায়াম এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকুক।’

শুক্রবার রাজধানীর বনানী এলাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খেলাধুলা, শারীরিক কসরত ও সাংস্কৃতিক অনুশীলন জনগণকে খুশি করার পাশাপাশি আত্মবিশ্বাস, দেশের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ববোধ বৃদ্ধি করে।

তিনি বলেন, তার সরকার সারা দেশে (উপজেলা) মিনি স্টেডিয়াম নির্মাণ করছে যেখানে সারা বছর বিভিন্ন খেলাধুলা চালানো যাবে।

শেখ হাসিনা বলেন, ঢাকা শহরের উপকণ্ঠে পূর্বাচলে ফুটবল ও অন্যান্য খেলাধুলার জন্য একটি স্টেডিয়াম নির্মাণের পদক্ষেপ নেবে সরকার।

তিনি বলেন, ‘এখন ক্রিকেটের জন্য পূর্বাচলে একটি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। আমরা পদক্ষেপ নেব যাতে ফুটবলসহ অন্যান্য খেলার জন্য এর কাছাকাছি আরেকটি স্টেডিয়াম তৈরি করা হয়।’

এর আগে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধ উপভোগ করেন। গ্র্যান্ড ফিনালেতে আল-আরাফাহ ইসলামী ব্যাংককে ২-১ গোলে হারিয়ে প্রথম টুর্নামেন্টের শিরোপা জিতেছে ইউনিয়ন ব্যাংক।

তিনি চ্যাম্পিয়ন দল ও রানার আপ দলের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন।

চ্যাম্পিয়ন দলকে ৫০ লাখ টাকা এবং রানার্স আপ দলকে ৪০ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া তৃতীয় সেরা দল হিসেবে গ্লোবাল ইসলামী ব্যাংক পেয়েছে ৩০ লাখ টাকা এবং সোশ্যাল ইসলামী ব্যাংক চতুর্থ সেরা দল হিসেবে ২০ লাখ টাকা পেয়েছে।

বাংলাদেশ আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) আয়োজিত প্রথমবারের মতো ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ ১৩ মে মোট ৩৪টি ব্যাংক দলের অংশগ্রহণে শুরু হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ও বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

—-ইউএনবি