সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট ১৩ জুন থেকে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ২৯ জুন। এবারের ঈদে মানুষকে ঘরে ফেরাতে ১৩ জুন থেকে কাউন্টারে মিলবে বাসের অগ্রিম টিকিট। শুক্রবার (৯ জুন) বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, গাবতলী এলাকা থেকে ছেড়ে যাওয়া উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের অগ্রিম টিকিট কাউন্টারে পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে। অন্যদিকে সায়েদাবাদ থেকে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট রুটের বাসের টিকিট পাওয়া যাবে।

অনলাইনেও পাওয়া যাবে। তবে মহাখালী টার্মিনাল থেকে চলা বাসের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। এই টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে টিকিট বিক্রি করা হয়। বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, সরকারি ছুটি শুরু হবে ঈদের আগের দিন থেকে। তাই ২৭ ও ২৮ জুনের বাসের টিকিটের চাহিদা থাকবে সবচেয়ে বেশি।