সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

বরিশাল সিটি নির্বাচন: এজেন্টদের ঢুকতে বাধা, ধীরগতিতে ভোটগ্রহণের অভিযোগ

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার ১ ঘন্টার মধ্যে ভোটগ্রহণে ধীরগতি, ভোটারদের কেন্দ্রে আসতে বাধা এবং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন লাঙ্গলের প্রার্থী ইকবাল হোসেন তাপস এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন।

সোমবার সকালে গোরস্থান রোড মাদরাসা কেন্দ্রে ভোট দেয়া শেষে তাপস অভিযোগ করেন যে মহিলা ভোটারদের কেন্দ্রে আসায় বাধা দেয়া হচ্ছে।

নৌকার সমর্থক ছাত্রলীগ যুবলীগের লোকজনের এই বাধা দিচ্ছে দাবি করে তাপস বলেন, ‘সরকারি দলের প্রার্থীর টার্গেট হচ্ছে কম ভোট কাস্ট করানো। সে লক্ষ্যে কেন্দ্রের বাইরে ভোটারদেরকে নানাভাবে ভয় দেখিয়ে ভোট দিতে নিরুৎসাহিত করা হচ্ছে। একই কারণে কেন্দ্রগুলোতে ধীরগতিতে ভোট নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নগরের আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রুপন বলেন, বিভিন্ন কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে বাধা দেয়া হচ্ছে। বেশ কয়েকটি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ভোটের পরিবেশ নিরপেক্ষ নয় বলেও অভিযোগ করেন তিনি।

—ইউএনবি