সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

নারায়ণগঞ্জে পৌরসভা নির্বাচন: ২ কাউন্সিল প্রার্থীর মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিল প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (১২ জুন) দুপুরে ৫ নম্বর ওয়ার্ডের নাগেরচর মহিলা ভোটকেন্দ্রে উটপাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেন এবং ডালিম প্রতীকের প্রার্থী শব্দর আলী ভূঁইয়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় কয়েকজন আহত হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ নম্বর ওয়ার্ডের নাগেরচর মহিলা কেন্দ্রে ভোট দিতে এসে দুই নারী বিতর্কে জড়িয়ে যান। পরে কেউ একজন জাহাঙ্গীরের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। এ ঘটনায় তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শব্দর ভূঁইয়াকে সন্দেহ করেন।

এরপরই তারা একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যান। একপর্যায়ে জাহাঙ্গীরের সমর্থকরা পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। দুই পক্ষের অনুসারীদের মধ্যে কিছুক্ষণ সময় ধরে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। পরে প্রশাসনের কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে এই কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলশাদ জাহান বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। মারামারির বিষয়টি দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী ওই কেন্দ্রে মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

—ইউএনবি