সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

ঢাকার ওয়ারীতে গ্যাস লাইন লিকেজের আগুনে দদ্ধ একজনের মৃত্যু

ফাইল ছবি

ঢাকার ওয়ারীতে গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে গত সপ্তাহে পাঁচজন আহত হয়েছেন।

নিহতের নাম মো. সোহেল (৩৫)। তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) কর্মচারী ছিল।

সোমবার (১২ জুন) বিকাল ৪টা ৪৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।

গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ওয়ারীর টিপু সুলতান সড়কে এ ঘটনা ঘটে।

অপর আহতরা হলেন- নিরাপত্তারক্ষী মো. হেলাল (৪০) ১০ শতাংশ দগ্ধ, আব্দুর রশিদ(৬৫) সাত শতাংশ দগ্ধ, মামুন বিল্ডার্সের প্রকল্প পরিদর্শক মামুন (৫০) সাত শতাংশ দগ্ধ এবং ডিপিডিসি কর্মী আনারুল(২১) দদ্ধ হয়েছেন ২২ শতাংশ।

—-ইউএনবি