সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভেস্তে গেল মুর্শিদা-লতাদের ম্যাচ

অনলাইন ডেস্ক :

লম্বা সময় দাপট দেখাল বৃষ্টি। প্রকৃতির বাগড়ায় শেষ পর্যন্ত মাঠে গড়াতেই পারল না ম্যাচ। ভেস্তে গেল নারী ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই। হংকংয়ে বুধবার লঙ্কানদের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টির বাধায় টস করাও সম্ভব হয়নি। অনেকটা সময় অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেন আম্পায়াররা। নারী ইমার্জিং এশিয়া কাপের শুরুটা দারুণ হয় বাংলাদেশের। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯৭ রানে হারায় লতা মন্ডল, মুর্শিদা খাতুনরা।

২ ম্যাচ শেষে শ্রীলঙ্কার সমান ৩ পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে এখন পর্যন্ত গ্রুপ সেরা বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে তারা।