সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এলপিএলে অবিক্রিত বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক

অনলাইন ডেস্ক :

আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে অবিক্রিত বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বুধবার (১৪ জুন) কলম্বোর সাং-রিলা হোটেলে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে অংশগ্রহণকারী কোনো দলই আগ্রহ দেখায়নি তামিমের প্রতি। নিলামে তামিমের ভিত্তিমূল্য ছিল ৫০ হাজার ডলার। দ্বিতীয় নম্বরেই তোলা হয়েছিল তামিমের নাম। তবে কোনো দল তাকে পেতে আগ্রহ দেখায়নি। তামিম ছাড়াও অবিক্রিত থেকেছেন মুশফিকুর রহিম, লিটন দাস। নিলামে সুযোগ পেয়েছে ২৪ বাংলাদেশি ক্রিকেটার। এখনো পর্যন্ত অবিক্রিতদের তালিকায় আছেন সিকান্দার রাজা, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, কার্লোস ব্রাথওয়েটও।